ট্রেনের নিচ থেকে উদ্ধার আহত এক ব্যক্তিকে । ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মালদা টাউন স্টেশন লাগুয়া রেল ট্র্যাকে। আহত ওই ব্যক্তির নাম সামু মুর্মু(২৯)। ঘটনার তদন্ত শুরু করেছে জিআর.পি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য স্টেশন চত্বরে।
জানা গিয়েছে, ওই যুবক এদিন স্টেশন চত্বরে ছিল। ট্রেন স্টেশন ছাড়তেই ওই যুবককে আহত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা। এরপর জি.আর.পি কে খবর দিলে তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি ভাবে সে এদিন আপ পাহাড়ীয়া এক্সপ্রেসের এসি কামড়ার নীচে পরলো তা এখনো জানা যায়নি। এই ঘটনায় আহতর ডান হাত ও বাম পা কাটা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/M_AX1yZH_QE